ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করবেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 149

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ক্রিকেটের মতো জাতীয় সংসদেও তিনি নিরপেক্ষভাবে আম্পায়ারিং করবেন।

শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

স্পিকার বলেন, “অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি, জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমরা সফল হব।”

তিনি উল্লেখ করেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সরকার ও বিরোধী দল একসাথে কাজ করবে।

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট নিয়ে স্পিকার বলেন, “ওয়াকআউট সংসদে প্রচলিত রীতি হলেও স্লোগান দেওয়া সংসদের রেওয়াজের বাইরে।”

তিনি আশ্বাস দেন, সংসদের কার্যক্রমে সমন্বয় বজায় রেখে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করবেন স্পিকার

সর্বশেষ আপডেট ০৮:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬