ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়ম, দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 84

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপন ও রক্ষণাবেক্ষণে অনিয়মের অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাৎ ও পাচারের বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সংসদ ভবনের প্লেনারি হলের সাউন্ড সিস্টেম পরিচালনা ও মেরামতের নামে অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে।

চলতি বছরের ১৩ জানুয়ারি এ কার্যক্রমের অনুমোদন দেওয়া হয় এবং সহকারী পরিচালক প্রবীর কুমার দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, পূর্ববর্তী সরকারের সময় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে একটি বেসরকারি প্রতিষ্ঠান সাউন্ড সিস্টেম স্থাপন করে। তবে অধিবেশন চলাকালে বারবার ত্রুটি দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

দুদকের অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি ও কিছু প্রকৌশলীর যোগসাজশে সিস্টেম পরিচালনা ও সংস্কারের নামে সরকারি অর্থ অপব্যবহার করা হয়েছে। একই সঙ্গে আমদানি ব্যয়ের হিসাব বাড়িয়ে দেখিয়ে বিদেশে অর্থ পাচারের আশঙ্কার কথাও বলা হয়েছে।

২০২৪ সালের আগস্টে সংসদ ভবনে এক ঘটনায় সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার পর তা মেরামতে নতুন প্রস্তাব আসে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানায়, মেরামতের মাধ্যমে এটি সচল করা সম্ভব এবং সে অনুযায়ী ব্যয়ের প্রাক্কলন জমা দেওয়া হয়।

নথি অনুযায়ী, প্রকৌশলীদের যাতায়াত ও অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ চাওয়ার বিষয়ও উঠে এসেছে। পুরো মেরামত ও রক্ষণাবেক্ষণে বড় অঙ্কের ব্যয় ধরা হয়েছে বলে দুদক জানিয়েছে।

এদিকে সাম্প্রতিক অধিবেশনগুলোতেও সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় সংসদের ভেতরেও অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি আলাদাভাবে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়ম, দুদকের অনুসন্ধান শুরু

সর্বশেষ আপডেট ০৩:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬