শিরোনাম
সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 220
সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে নির্ধারিত শপথ অনুষ্ঠান থাকলেও শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে তারা এই প্রক্রিয়া থেকে বিরত থাকেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ আইনি কাঠামো এবং সাংবিধানিক ভিত্তি তৈরি না হওয়া পর্যন্ত তারা এই পরিষদে অংশ নেবেন না।
সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত সকল সংসদ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফরম দেখিয়ে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে বলেন যে, বর্তমান অবস্থায় এই শপথ গ্রহণ সাংবিধানিকভাবে সিদ্ধ নয়।
































