ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 104

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল শ্রীলংকাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক অর্জন করেছে। এই জয় তাদের আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ এনে দিয়েছে।

৮-১১ এপ্রিল ভারতের শিমলায় অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ দলের খেলোয়াড়রা দৃঢ় পারফরম্যান্স দেখায়। প্রথম ম্যাচে আবুল হাসেম হাসিব শ্রীলংকার ভিয়ানদুয়া আকাইনের কাছে হেরে গেলেও, নাফিজ ইকবাল, জয় ইসলাম ও অধিনায়ক নাসিফ ইকবাল দলের জন্য পরবর্তী জয়ের সূচনা করেন। বিশেষত নাসিফ ৩-১ ব্যবধানে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে স্বর্ণজয় নিশ্চিত করেন।

গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও নেপাল সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে বাংলাদেশ শীর্ষে উঠে। আগামী শুক্র ও শনিবার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালকরা ২০২২ সালে মালদ্বীপে প্রথম সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিল। পরের বছর ও ২০২৪ সালে শ্রীলঙ্কায় রৌপ্যপদক, ২০২৫ সালে নেপালে ব্রোঞ্জপদক অর্জনের পর এবার আবার শীর্ষে উঠে আসে লাল সবুজের দল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

সর্বশেষ আপডেট ০৫:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬