ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরেবাংলা ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাঅ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 211

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। জাতীয় এই নেতার মৃত্যবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এদেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে তার অবদানের কথা জাতি কোনোদিনই ভুলবে না।

এদিকে শেরেবাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, তার কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নিয়েছে।

১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরে সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন শেরে বাংলা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ অন্যান্য নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শেরে বাংলার ব্রিটিশবিরোধী আন্দোলনেও অবদান ছিল। তিনি ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেরেবাংলা ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ আপডেট ১১:০০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬