ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি পথে :তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 134

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে সংবাদ সম্মেলনে দলের অগ্রাধিকার ও নীতি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে এবং বিএনপি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।

শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারেক বলেন, নতুন সরকারের মুখোমুখি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভঙ্গুর অর্থনীতি, পুঁজির সংকট এবং ব্যাংকিং খাতে ঋণপ্রবাহ বাড়ানো। তারল্য সংকট নিরসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে অগ্রাধিকার। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দলীয়করণের শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব ফিরিয়ে আনা হবে।

তিনি আরও জানান, সরকার কেবল তরুণদের নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দেবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃদ্ধ, প্রতিবন্ধী ও নারীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আঞ্চলিক কূটনীতি নিয়ে তারেক বলেন, সার্ক আবার সক্রিয় ও কার্যকর করা হবে। ভারত ও পাকিস্তানের মধ্যকার দূরত্ব কমিয়ে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ আলোচনার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে। চীন-বাংলাদেশ সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এ দেশের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি জানান, বিআরআই দেশের অর্থনীতির জন্য লাভজনক হলে সরকার ইতিবাচকভাবে এগোবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে দুই শতাধিক আসনে জয় কোনো ‘ইঞ্জিনিয়ারিং’-এর ফল নয়, বরং জনগণকে নিজেদের প্রতি আকৃষ্ট করার ফলাফল।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি পথে :তারেক রহমান

সর্বশেষ আপডেট ১০:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬