যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি দেখে পরবর্তী পদক্ষেপ: বাণিজ্যমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 168
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কসংক্রান্ত চুক্তির বিস্তারিত পর্যালোচনা করেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মার্কিন প্রশাসনের সম্ভাব্য নতুন শুল্ক আরোপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। বিভিন্ন দেশের ওপর ১৫ শতাংশ হারে ট্যারিফ আরোপের খবর পাওয়া গেলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত সিদ্ধান্ত হাতে আসেনি।
ট্যারিফ চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ আলোচনা অত্যন্ত সংবেদনশীল। পরিস্থিতি যেহেতু এখনও পরিবর্তনশীল, তাই এ মুহূর্তে নির্দিষ্ট মন্তব্য করা সমীচীন নয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমদানি করে বাজারে সরবরাহ দেওয়া যেসব পণ্যে সরকার সহায়তা দিচ্ছে, সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। তবে কিছু অসাধু বিক্রেতা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
































