ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যা মামলায় বিচার শুরু ১ জুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 220

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১ জুন ধার্য করেছেন আদালত। ওই দিনই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রোববার (২৪ মে) বিকেলে অভিযোগ আমলে নিয়ে এ তারিখ নির্ধারণ করেন। একইদিনে আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ প্রক্রিয়াও সম্পন্ন হয়।

এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, রামিসা রাজধানীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ১৯ মে সকালে সে বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে একটি কক্ষে নেওয়ার অভিযোগ উঠে। কিছু সময় পর শিশুটির সন্ধানে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন এবং এক পর্যায়ে ঘরের ভেতর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেল রানাকে গ্রেপ্তার করে।

পরদিন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করেন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশু রামিসা হত্যা মামলায় বিচার শুরু ১ জুন

সর্বশেষ আপডেট ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬