ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিরীন শারমিনের রিমান্ড-জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 169

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে করা এক মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন—দুই আবেদনই খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

এর আগে তদন্ত কর্মকর্তা, ডিবির পরিদর্শক মোহসীন উদ্দীন, তাকে দুদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান মন্ডল রিমান্ড বাতিল চেয়ে জামিন চান।

শুনানি শেষে আদালত উভয় আবেদনই নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ড আবেদনে ডিবি জানায়, মামলার পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, গ্রেফতার এবং প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে শিরীন শারমিনকে জিজ্ঞাসাবাদ জরুরি।

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে লালবাগ থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

দুপুর ১টা ৫৫ মিনিটে কড়া নিরাপত্তায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। আদালত প্রাঙ্গণজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। আটকের পর প্রথমে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।

মামলার নথিতে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ, আন্দোলন দমনে পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী লীগ সংশ্লিষ্টরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এতে আশরাফুল ফাহিম নামে এক আন্দোলনকারী গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই ভুক্তভোগী ফাহিম লালবাগ থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় হামলা চালানো হয়। ওই মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিরীন শারমিনের রিমান্ড-জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ আপডেট ০৫:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬