মধ্যপ্রাচ্যে যুদ্ধ
শাহজালালে ৫ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল
- সর্বশেষ আপডেট ০১:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 106
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এ কারণে, বুধবার (৪ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৫টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি করে, কুয়েত ও জাজিরা এয়ারলাইন্সের দু’টি করে, এয়ার অ্যারাবিয়ার ৮টি এবং এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট বাতিল হওয়া বিপাকে রয়েছে মধ্যপ্রাচ্যগামীরা। কবে নাগাদ তারা সেখানে যেতে পারবেন তা নিয়ে তারা পড়েছেন দুশ্চিন্তায়।
































