ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 153

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পর্যটনমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী চান যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালু হোক। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনই জানানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

টার্মিনালের অধিকাংশ কাজ শেষ হলেও কিছু অবকাঠামোগত ও প্রযুক্তিগত জটিলতার কারণে চালু করা যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন সরকার বিষয়টি অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করছে।

প্রকল্পটি ২০১৭ সালের ২৪ অক্টোবর একনেকে অনুমোদন পায়। প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা, পরে তা বাড়িয়ে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকায় উন্নীত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয় এবং অর্থায়নের বড় অংশ দিচ্ছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা।

বর্তমানে শাহজালালে দুটি টার্মিনাল রয়েছে, যার মোট আয়তন প্রায় এক লাখ বর্গমিটার। নতুন টার্মিনালের আয়তন হবে প্রায় দুই লাখ ৩০ হাজার বর্গমিটার—যা বিদ্যমান দুই টার্মিনালের সম্মিলিত আকারের চেয়েও বেশি।

নতুন টার্মিনালে থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ (প্রথম ধাপে চালু হবে ১২টি), ৩৭টি অ্যাপ্রোন পার্কিং সুবিধা, অতিরিক্ত হাই-স্পিড ট্যাক্সিওয়ে, ১১৫টি চেকইন কাউন্টার, স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পর্যাপ্ত আগমন-প্রস্থান ইমিগ্রেশন ডেস্ক। এছাড়া ১৬টি ব্যাগেজ বেল্ট ও ১ হাজার ৩৫০ গাড়ির জন্য মাল্টিলেভেল পার্কিং সুবিধা রাখা হয়েছে।

সরকারের আশা, টার্মিনালটি চালু হলে যাত্রীসেবা ও বিমানবন্দরের সক্ষমতায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহজালালের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৩:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬