ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ শনিবার, চাঁদ দেখা যায়নি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 180

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পরেই আসছে ঈদ। শুক্রবার পূর্ণ হচ্ছে রমজানের ৩০ দিন, আর শনিবার দেশজুড়ে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশের কোথাও শাওয়ালের চাঁদের সন্ধান মেলেনি। ফলে হিসাবটা স্পষ্ট—আরও একটি রোজা, তারপরই ঈদের সকাল।

এর আগে মধ্যপ্রাচ্যের আকাশেও চাঁদ না দেখা যাওয়ায় সেখানে রমজান ৩০ দিনে গড়িয়েছে। সে অনুযায়ী, ওই অঞ্চলে শুক্রবারই পালিত হবে ঈদুল ফিতর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদ শনিবার, চাঁদ দেখা যায়নি

সর্বশেষ আপডেট ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬