ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিহত ৩১, আহত ১৪৯

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 151

ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত, ১৪৯ জন আহত: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়

লেবাননে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

দেশটির বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটলেও রাজধানী বৈরুত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারই জবাবে তারা লেবাননজুড়ে গোষ্ঠীটির ঘাঁটি ও সামরিক স্থাপনায় আক্রমণ চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহ এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান সেখানে বিরতিহীনভাবে বোমাবর্ষণ করেছে।

এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-কে হত্যার হুমকির জবাবে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিহত ৩১, আহত ১৪৯

সর্বশেষ আপডেট ০৫:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬