ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ফেসবুক স্ট্যাটাসের ৭ ঘণ্টা পর মাদরাসাশিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ১০:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 220

লালমোহনে ফেসবুক স্ট্যাটাসের ৭ ঘণ্টা পর মাদরাসাশিক্ষকের মৃত্যু

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে আবদুল্লাহ আল মাহমুদ নামে এক মাদরাসাশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রায় সাত ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে আত্মমর্যাদা ও ব্যক্তিগত জীবনের হতাশা নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।

আবদুল্লাহ আল মাহমুদ চরফ্যাশনের লূৎফুন্নেছা মহিলা আলিম মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি চরফ্যাশন দলিল লেখক সমিতির সাবেক সভাপতিও ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর আগে দেওয়া তাঁর ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দলিল লেখক সমিতির সভাপতি থাকাকালে চরফ্যাশন সাব-রেজিস্ট্রার কার্যালয়ের তৎকালীন অফিস সহকারী নাহিদা পারভীনের সঙ্গে আবদুল্লাহ আল মাহমুদের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা দুজনই আগের সংসার থেকে বিচ্ছিন্ন হন। মাহমুদের প্রথম সংসারে দুই মেয়ে এবং নাহিদা পারভীনের আগের সংসারে একটি সন্তান রয়েছে।

২০২৩ সালে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর নাহিদা পারভীনের বাবার বাড়ির এলাকায় লালমোহনে একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস শুরু করেন তাঁরা। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। মাহমুদের পরিবারের সদস্যদের অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকে তাঁকে প্রথম পক্ষের পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।

এদিকে, মৃত্যুর আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে আত্মমর্যাদা ও ব্যক্তিগত জীবনের কষ্টের বিষয় তুলে ধরেছিলেন মাহমুদ। ওই পোস্টের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লালমোহন থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে আবদুল্লাহ আল মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়। ভবনটির মালিক স্থানীয় বাবুল নামের এক ব্যক্তি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লালমোহনে ফেসবুক স্ট্যাটাসের ৭ ঘণ্টা পর মাদরাসাশিক্ষকের মৃত্যু

সর্বশেষ আপডেট ১০:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬