ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালদিঘীর জব্বারের বলীখেলা শনিবার

নিজস্ব প্রতিবদেক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০১:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 14

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসছে আগামী ২৫ এপ্রিল (শনিবার)। বলীখেলাকে ঘিরে বৈশাখী মেলা বসবে আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বলীখেলা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এদিকে, বলীখেলাকে সামনে রেখে চট্টগ্রামের লালদিঘী চত্বরে বলীখেলার প্রতিকৃতি সম্বলিত ম্যূরাল স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মেয়র ডা. শাহাদাত হোসেন বুধবার (২২ এপ্রিল) এই ম্যূরালের উদ্বোধন করেন। এসময় জব্বারের বলিখেলার প্রবর্তক আব্দুল জব্বারের নামানুসারে চত্বরটিকে ‘জব্বার চত্বর’ নামকরণ করা হয়।

জব্বারের বলীখেলা উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলীখেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

তিনি জানান, আগামীকাল ২৫ এপ্রিল বলীখেলার মূল আসর হলেও ২৪ এপ্রিল থেকে মেলা বসবে। আগামী ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা আছে। মাঠের পাশেই সরকারি মুসলিম হাই স্কুলে পরীক্ষার কেন্দ্র আছে। যার কারণে আগামী ২৬ এপ্রিল (রোববার) ভোরেই মেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লালদিঘীর জব্বারের বলীখেলা শনিবার

সর্বশেষ আপডেট ০১:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬