লটারিতে ১৮ সাব-রেজিস্ট্রার নির্বাচিত
- সর্বশেষ আপডেট ১২:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 9
সাব-রেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ লটারি অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিতদের যোগ্যতা ও সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসের কাজের চাপ বিবেচনায় নিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতি কমিয়ে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির যে পরিবেশ তৈরি হয়েছে, সরকার তা ভাঙতে চায়। সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলি সেই উদ্যোগেরই অংশ।
নতুন করে পদায়ন পাওয়া সাব-রেজিস্ট্রারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের সময় তাদের কার্যক্রম নজরদারির মধ্যে থাকবে। কারও বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী জানান, দেশে মোট ৩৭২টি সাব-রেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।





























