ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপির ব্যানার ছিঁড়ে পুলিশি গাড়িতে ‘জয় বাংলা’

লগি-বৈঠার মিছিলে উত্তপ্ত গোপালগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 93

লগি-বৈঠার মিছিলে উত্তপ্ত গোপালগঞ্জ

গোপালগঞ্জে লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পুলিশের একটি এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা। এ ছাড়া প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর এবং বিভিন্ন স্থাপনার নামফলক পরিবর্তনের ঘটনাও ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে শহরের আশপাশে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তাঁরা শহরে প্রবেশ করে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভের একপর্যায়ে নেতাকর্মীরা গোপালগঞ্জ প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেন। পরে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

এ সময় শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পুলিশের একটি এপিসি গাড়িতেও ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের মূল ফটকের সামনে গিয়ে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভেঙে ফেলেন। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়।

এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক স্থাপন করা হয়েছে।

বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসব ঘটনায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপির ব্যানার ছিঁড়ে পুলিশি গাড়িতে ‘জয় বাংলা’

লগি-বৈঠার মিছিলে উত্তপ্ত গোপালগঞ্জ

সর্বশেষ আপডেট ০৩:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬