ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ সাবমেরিন ঠেকাতে যুক্তরাজ্যের সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 29

যুক্তরাজ্যের জলসীমায় রুশ সাবমেরিনের তৎপরতা রুখতে সামরিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, সাবমেরিনগুলোকে নজরদারি ও প্রতিহত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে জন হিলি বলেন, বছরের শুরু থেকে প্রায় এক মাস ব্রিটিশ জলসীমায় অবস্থান করা রাশিয়ার সাবমেরিনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি এগুলোকে ‘ক্ষতিকর কার্যক্রম’ হিসেবে উল্লেখ করেছেন।

হিলি বলেন, ব্রিটিশ সশস্ত্র বাহিনী এবং তাদের মিত্র দেশ, বিশেষ করে নরওয়ের সঙ্গে সমন্বয়ে সাবমেরিনগুলোকে নজর রাখা হয়েছে। এসব সাবমেরিন ইতোমধ্যে জলসীমা ত্যাগ করে উত্তর দিকে চলে গেছে, তবে গুরুত্বপূর্ণ কেবল ও পাইপলাইনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেন, “আমরা আপনাদের নজরে রাখছি। কেবল ও পাইপলাইনের ওপর কোনো ক্ষতি করা হলে এর পরিণতি গুরুতর হবে।” তিনি আরও জানান, রাশিয়ার পরিকল্পিত গোপন অভিযান উন্মোচিত হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিযানে অংশ নিয়েছে একটি আকুলা শ্রেণির অ্যাটাক সাবমেরিন এবং মস্কোর মেইন ডিরেক্টরেট ফর ডিপ সি রিসার্চ (GUGI)-র দুটি বিশেষায়িত সাবমেরিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রুশ সাবমেরিন ঠেকাতে যুক্তরাজ্যের সেনা মোতায়েন

সর্বশেষ আপডেট ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬