ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বসতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 27

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে স্পিকারের কার্যালয়ে চিঠি পাঠিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের সময় নির্ধারণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সোমবার ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬-এর তফসিল প্রণয়ন ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনার জন্য স্পিকারের সঙ্গে বৈঠক করতে আগ্রহী কমিশন। তবে এখনো সাক্ষাতের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, শূন্য পদ পূরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী স্পিকারের সঙ্গে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে স্পিকারের একটি বৈঠকের প্রয়োজন রয়েছে।

ইসি স্পিকারকে অনুরোধ জানিয়েছে, তাঁর সুবিধাজনক সময় অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের ব্যবস্থা করতে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবও উপস্থিত থাকবেন।

এ ছাড়া চিঠিতে জানানো হয়েছে, কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম বৈঠকে সহযোগী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। স্পিকারের সঙ্গে আলোচনার পরই নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বসতে চায় ইসি

সর্বশেষ আপডেট ০৩:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬