ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের সময় জানালেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 79

রাষ্ট্রপতির পদ শূন্য থাকলেও সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটেনি। নির্ধারিত সময়েই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সময় হলে বিএনপিও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করবে।

রাজনৈতিক সমালোচনার জবাবে ফখরুল বলেন, বিএনপিকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়ার কোনো ভিত্তি নেই। জনগণের ভোটে বারবার সরকার গঠন করা একটি দলকে এ ধরনের মন্তব্যের মাধ্যমে মূল্যায়ন করা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জামায়াতে ইসলামীর নেতাদের নিজেদের দলের গণতান্ত্রিক চর্চা নিয়েই আগে আত্মসমালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তবে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

কৃষি খাত নিয়ে তিনি বলেন, ক্ষুদ্র কৃষকদের স্বস্তি দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে তিনি বিআরডিবির নতুন বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং উপকারভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি নির্বাচনের সময় জানালেন ফখরুল

সর্বশেষ আপডেট ০২:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬