ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 154

বাংলাদেশ রাশিয়া থেকে তেল আমদানি করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় (ওয়েভার) চেয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠকের পরে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে রাশিয়ার তেল কিনতে ওয়েভার দিয়েছে। বাংলাদেশও যদি এমন সুযোগ পায়, তা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হবে। বিষয়টি এখন ওয়াশিংটনে পাঠানো হয়েছে, এবং ফলাফল এখনও অপেক্ষমান।

বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি, তেল ও গ্যাস সরবরাহের অনিশ্চয়তা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয় এবং সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপায় নিয়েও কথা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, বৈঠকে বাণিজ্য চুক্তি বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করে সরকার যুদ্ধ বা আন্তর্জাতিক সংঘাতের বিভিন্ন পরিপ্রেক্ষিত অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৭:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬