শিরোনাম
রানীনগরে ধানখেতে মিলল অজ্ঞাত যুবকের লাশ

নিজস্ব প্রতিবদেক, নওগাঁ
- সর্বশেষ আপডেট ০১:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 157
নওগাঁর রানীনগর উপজেলায় ধানখেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, সকালে হরিপুর গ্রামের লোকজন আবাদপুকুর বাজারে যাওয়ার সময় ধানের খেতে এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে এই কর্মকর্তা জানান।
































