ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 14

সুপ্রিমকোর্ট

নিরাপত্তার স্বার্থে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত এলাকায় প্রবেশকারীদের বাধ্যতামূলকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন আদালতকক্ষে বিচারকার্য পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি, মামলায় নিয়োজিত আইনজীবী এবং সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ কারণে এর আগে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্টদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি নজরে এসেছে। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

সর্বশেষ আপডেট ০১:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬