শিরোনাম
রাতে যেসব অঞ্চলে প্রবল ঝড়ের সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 157
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া প্রবলভাবে বইতে পারে।
এই সময়ে নদীবন্দরগুলোকে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলিকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার এমন আচরণ অস্থায়ী হলেও স্থানীয়দের সাবধান থাকা জরুরি। ছোট নৌকা ও নদীতে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আসন্ন ঝড়কে কেন্দ্র করে প্রশাসন ও স্থানীয় কর্মকর্তাদের সর্তক অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে।

































