ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন রাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ১২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন রাবি শিক্ষার্থীদের

রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ, ভাঙচুর ও রেললাইনে অগ্নিসংযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ ঘটনায় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের নির্ধারিত যাত্রাও ব্যাহত হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি ঘোষণা করেন। পরে একদল শিক্ষার্থী স্টেশন কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালান। একই সময়ে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশনের রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে আইয়ুব আলী নামে এক রাবি শিক্ষার্থী তার চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে যান। এ সময় ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব ওই ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার আইয়ুব বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইয়ুবের সহপাঠী মোহাম্মদ মিজান বলেন, রেলস্টেশনে কয়েকজন রাবি শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের কর্মীদের বাগ্‌বিতণ্ডা চলছিল। পরে আইয়ুব তাদের পক্ষে কথা বললে তাকে মারধর করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

আন্দোলনে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে ট্রেন থামিয়ে প্রতিটি ট্রেন থেকে দুজন করে ট্রেন স্টাফ তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন।

সাংবাদিকদের সালাহউদ্দিন আম্মার বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত আটক করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এমন আচরণের কারণ কী, সেটিও জানতে চান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন রাবি শিক্ষার্থীদের

সর্বশেষ আপডেট ১২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬