ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ১২:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 127

রাজশাহী নগরে মিল শ্রমিক গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা মামলায় মো. উকিল (৫২) নামে বিএনপির স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) র‍্যাব-৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মো. উকিল রাজশাহী সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং এর আগে যুবদলের নেতৃত্বে ছিলেন। গোলাম মোস্তফা হত্যা মামলায় ২ নম্বর আসামি তিনি।

র‍্যাব জানায়, এ হত্যাকাণ্ডের পর ছায়াতদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। এর ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর একটি দল চারঘাট থানার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে উকিলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে রাজশাহী মহানগরের মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি নগরীর ডাঁশমারী খোঁজাপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গোলাম মোস্তফা (৫০)। পরের দিন নিহত ব্যক্তির স্ত্রী নাদেরা বেগম ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. উকিল, সাংগঠনিক সম্পাদক হাসিবুল মোল্লা ও শিহাব ইসলামকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।

এ ব্যাপারে মতিহার থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

সর্বশেষ আপডেট ১২:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬