ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ১২০ মোড়ে নতুন ট্রাফিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 14

প্রতীকী ছবি

রাজধানীর যানজট কমাতে আগামী ছয় মাসের মধ্যে ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ১২টি মোড়ে এ ব্যবস্থা চালু রয়েছে। আগামী এক মাসের মধ্যে তা ৬০টি পয়েন্টে সম্প্রসারণের আশা করছে ট্রাফিক বিভাগ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে রাজধানীতে ধাপে ধাপে সেমি-অটোমেটিক সিগন্যাল চালু করা হচ্ছে। ভবিষ্যতে জিপিএসভিত্তিক নজরদারি ও পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সীমিত জনবল নিয়েও গত প্রায় এক বছরে রাজধানীর ৭৫টি পয়েন্টে সড়ক ডাইভারশন ও প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে। এসব উদ্যোগে যানজট কমেছে এবং বড় কোনো নতুন জটিলতার তথ্য পাওয়া যায়নি।

আনিছুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচলের ধরণ বিশ্লেষণ করে ডাইভারশন ও ইউটার্ন ব্যবস্থা চালু করা হয়েছে। এতে যানবাহনের গতি স্বাভাবিক থাকছে, একই সঙ্গে কিছু এলাকায় ট্রাফিক সদস্যের প্রয়োজনও কমেছে।

তিনি আরও বলেন, বর্তমানে সেমি-অটোমেটিক সিগন্যাল প্রয়োজন অনুযায়ী ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যায়। তবে দীর্ঘমেয়াদে উন্নত দেশের মতো যানবাহনের চাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল নিয়ন্ত্রণের ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা জানান, ভারী বৃষ্টি, সড়ক অবরোধ, উন্নয়নকাজে সমন্বয়ের অভাব এবং বিভিন্ন সংস্থার নির্বিচারে রাস্তা কাটার কারণে রাজধানীর যান চলাচল এখনো ব্যাহত হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীর ১২০ মোড়ে নতুন ট্রাফিক ব্যবস্থা

সর্বশেষ আপডেট ০৩:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬