ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬১৪

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 66

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী

রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল বাড়ানোর পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরতে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের তুলনায় বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

নিয়াজ মেহেদী জানান, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর যারা রাজধানীতে এসে আশ্রয় নিয়েছে, তাদেরও নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৬১৪।

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যাতে নির্বিঘ্নে চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬১৪

সর্বশেষ আপডেট ০২:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬