ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রণক্ষেত্র মাদারীপুর, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 60

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসা কেন্দ্র করে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়ে তা ভোররাত পর্যন্ত গড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।

ঘটনার জের ধরে রোববার সন্ধ্যা আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রণক্ষেত্র মাদারীপুর, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১০

সর্বশেষ আপডেট ১২:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬