ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথবাহিনীর অভিযান, ১০০০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ১২:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 98

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি রোহিঙ্গাদের আটকে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। অভিযানে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাত থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

যৌথবাহিনীর সংশ্লিষ্টরা জানায়, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এতে শনিবার ভোররাত থেকে উখিয়া উপজেলার বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এর আগে, চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনীসহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যৌথবাহিনীর অভিযান, ১০০০ রোহিঙ্গা আটক

সর্বশেষ আপডেট ১২:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬