ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে চার উপায়ে ভোটের তথ্য জানবেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 127

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) চারটি সহজ উপায়ে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানার ব্যবস্থা করেছে।

শনিবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটাররা মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন।

প্রথম পদ্ধতি হিসেবে ভোটাররা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা এই অ্যাপে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখতে পারবেন।

দ্বিতীয় পদ্ধতি হলো হটলাইন ১০৫। সরাসরি কল করে ভোটাররা তথ্য জানতে পারবেন। কলের সময় ৯ চাপলে অপারেটরের সঙ্গে সংযোগ হয়। সেবাটি ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে এবং ভোটারের এনআইডি ও জন্ম তারিখ হাতে রাখা আবশ্যক।

তৃতীয় পদ্ধতিতে ভোটাররা এসএমএসের মাধ্যমে তথ্য জানতে পারবেন। মোবাইল মেসেজে লিখতে হবে PC NID <এনআইডি নম্বর> এবং ১০৫ নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।

চতুর্থ পদ্ধতি ইসির ওয়েবসাইটের মাধ্যমে। ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ব্রাউজার ব্যবহার করে ecs.gov.bd-এ প্রবেশ করলে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। ভোটাররা এনআইডি ও জন্ম তারিখ ব্যবহার করে সরাসরি ভোটার নম্বর ও কেন্দ্র খুঁজে পেতে পারেন। এছাড়া, ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং যাওয়ার পথও দেখার সুযোগ রয়েছে।

ইসি জানিয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ভোটাররা নির্বাচনের আগে নিজেদের কেন্দ্র ও তথ্য যাচাই করতে পারবেন, যা সুষ্ঠু ভোট ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে চার উপায়ে ভোটের তথ্য জানবেন

সর্বশেষ আপডেট ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬