যেনে নিন আজকে সোনার দাম কত
- সর্বশেষ আপডেট ০১:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 235
দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। এবার প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৬২৫ টাকা। নতুন দরে ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাজুস জানায়, নতুন নির্ধারিত দাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে এবং আজ শুক্রবার (১৬ জানুয়ারি) একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন মূল্য
-
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে রুপার দাম নির্ধারণ করা হয়েছে—
-
২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা
-
২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা
স্বর্ণবাজারে সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
































