শিরোনাম
যুদ্ধে কোন তেল কোম্পানি পাচ্ছে সবচেয়ে বেশি মুনাফা?

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৫:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 170
ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। বিশ্লেষকরা অনুমান করছেন, চলতি বছর মার্কিন তেল কোম্পানিগুলো প্রায় ৬৩ বিলিয়ন ডলার অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে।
জেফরিসের বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম প্রায় ৪৭ শতাংশ বেড়েছে।
রাইস্টাড এনার্জি বলেছে, যদি প্রতি ব্যারেল দাম ১০০ ডলারের আশেপাশে থাকে, তেল উৎপাদন থেকে মার্কিন কোম্পানিগুলোর অতিরিক্ত রাজস্ব প্রায় ৬৩ বিলিয়ন ডলার হবে।
বিশেষ করে শেল কোম্পানি সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে। তবে এক্সনমোবিল, শেভরন, বিপি, শেল এবং টোটালএনার্জিসের উপসাগরীয় সম্পদে সমস্যা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে অস্থিরতা চলতে থাকায় তেলের দাম আরও বাড়তে পারে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে।
































