ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র আবার ভুল করলে পরিণতি হবে ভয়াবহ: ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 237

সম্ভাব্য সমঝোতা ও যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব আরও কঠোর ও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান বলছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুত রয়েছে এবং আগের তুলনায় ভিন্ন কৌশলে প্রতিক্রিয়া জানাবে।

রোববার (২৪ মে) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, ওয়াশিংটনের সঙ্গে প্রাথমিক পর্যায়ের সমঝোতার ইঙ্গিত থাকলেও আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এই অনিশ্চয়তাকে মাথায় রেখে সামরিক প্রস্তুতি জোরদার করেছে দেশটি।

ইরানের সশস্ত্র বাহিনীর একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতীত আচরণ এবং বর্তমান অবস্থান বিবেচনায় তারা সব সময়ই সতর্ক অবস্থানে থাকে। তাদের দাবি, যদি আবারও কোনো “ভুল সিদ্ধান্ত” নেওয়া হয়, তাহলে প্রতিক্রিয়া হবে ভিন্ন ধরণের কৌশল ও সক্ষমতা দিয়ে, যা আগের ধাপগুলোর তুলনায় অনেক বেশি জটিল ও বিস্তৃত হতে পারে।

এদিকে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির কাছাকাছি পৌঁছেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তেহরানও আলোচনার বিষয়ে ইতিবাচক অবস্থান দেখাচ্ছে।

ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, চলমান সংঘাত থামানো এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্র আবার ভুল করলে পরিণতি হবে ভয়াবহ: ইরান

সর্বশেষ আপডেট ১০:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬