ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশ দ্বিতীয় স্থানে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০০:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 16

যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে রপ্তানিতে বড় পরিবর্তন এসেছে, যেখানে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। যদিও সামগ্রিক রপ্তানি কিছুটা কমেছে, তবু চীনের পতনের কারণে অবস্থান উন্নতি করেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাক দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ২০৪ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৮ দশমিক ৩৮ শতাংশ কম। তবে একই সময়ে চীনের রপ্তানি প্রায় অর্ধেকের বেশি কমে ১৭০ কোটি ডলারে নেমে আসে, ফলে দেশটি দ্বিতীয় অবস্থান হারায়।

অন্যদিকে ভিয়েতনাম ৩৯৮ কোটি ডলারের রপ্তানি নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তাদের বাজার হিস্যা প্রায় ২২ শতাংশ, যেখানে বাংলাদেশের অংশীদারিত্ব প্রায় সাড়ে ১১ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি এই সময়ে প্রায় ১১ দশমিক ৬০ শতাংশ কমে ১ হাজার ৭৭৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। শীর্ষ দেশগুলোর মধ্যে শুধু ভিয়েতনামের রপ্তানি বেড়েছে, বাকিদের প্রায় সবারই রপ্তানি কমেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি বৈশ্বিক পোশাক বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও কিছুটা সুবিধা পেয়েছে বাংলাদেশ। তবে উচ্চ শুল্ক, জ্বালানি মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বাজারে নতুন চাপ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশ দ্বিতীয় স্থানে

সর্বশেষ আপডেট ০৫:০০:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬