ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবলীগ কর্মীর বাড়ি থেকে অস্ত্রগুলি উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৬:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 142

যশোরে যুবলীগ কর্মীর বাড়ি থেকে অস্ত্রগুলি উদ্ধার, আটক ৪। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

যশোরে যুবলীগ কর্মী আরিফের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত আরিফ পালিয়ে গেলেও আটক হন তাঁর দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর, আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়া।

শনিবার দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকা রোডে বিসিএমসি কলেজসংলগ্ন আরিফের বাসায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ অভিযানে বাড়িটি তল্লাশি করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এয়ারগানের গুলির একটি বক্স, পাঁচ বোতল মদ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ৪টার দিকে তাঁদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর যুবলীগের প্রভাবশালী ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। একই সঙ্গে তিনি শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন।

পুলিশের দাবি, যুবলীগের নাম ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর আগেও একাধিকবার অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে যুবলীগ কর্মীর বাড়ি থেকে অস্ত্রগুলি উদ্ধার, আটক ৪

সর্বশেষ আপডেট ০৬:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬