ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ট্রাকের চাকায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৬:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 120

প্রতীকী

যশোরের অভয়নগরে দ্রুতগতির ট্রাকের চাপায় ওসমান ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান ফকির অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মৃত শরিফুল ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে নুরবাগ মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওসমান ফকির। এ সময় খুলনাগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-উ-১১৮৪০৯।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে ট্রাকের চাকায় প্রাণ গেল বৃদ্ধের

সর্বশেষ আপডেট ০৬:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬