মোটরসাইকেল মালিকদের ওপর কর জনস্বার্থবিরোধী: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০৩:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 93
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মোটরসাইকেল মালিক ও চালকদের অধিকাংশই সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। তাই তাদের ওপর নতুন করে কর আরোপ করা জনস্বার্থের পরিপন্থী হবে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তা করছে। অথচ অনেক মানুষ জীবিকা নির্বাহ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই বাহন ব্যবহার করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব বাড়ানোর জন্য করের আওতা বৃদ্ধি প্রয়োজন হতে পারে। তবে জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো উচিত নয়।
সরকার এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত আমির। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন তিনি।






























