ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের প্রশ্ন , “এদের তো ভোট নাই, এত ভোট কিভাবে পেল?”

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 87

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিপক্ষের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “এদের তো ভোট নাই। এত ভোট তারা কীভাবে পেল?”

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়েছেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, “ভোট-পূর্ববর্তী তাদের প্রস্তুতি লক্ষ্য করেই আমরা বারবার বলেছিলাম, ওরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। সেই ইঞ্জিনিয়ারিং তারা করেছে, আমরা তা আগে বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি, কোন কায়দায় করেছে।”

তবে বিএনপির বৃহত্তর জয় নিয়ে আব্বাস বলেন, “আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। দেশবাসীও আনন্দের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। আশা করি জনগণ এই রায়ের প্রতিফলন দেখবেন।”

তিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার বিষয়ে মন্তব্য করে বলেন, “এটি আমাকে ভাল্লাগছে। কারণ আমি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি শুরু করেছি, পরে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, এখন তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করছি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মির্জা আব্বাসের প্রশ্ন , “এদের তো ভোট নাই, এত ভোট কিভাবে পেল?”

সর্বশেষ আপডেট ০৮:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬