ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাহদির বাসায় হামলা, পুলিশের দাবি শর্টসার্কিট

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 84

মাহদির বাসায় হামলা, পুলিশের দাবি শর্টসার্কিট

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন মাহদি হাসান। লাইভে তাঁকে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় বাসায় আগুন লাগার কথা জানিয়ে আতঙ্কের মধ্যে ঘটনার বিবরণ দেন তিনি।

মাহদির ভাষ্য, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁর বাসা লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা ছোড়ে। এতে বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য ভিন্ন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

ওসি বলেন, মাহদি হাসানের চাচা পুলিশকে জানিয়েছেন, বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় মাহদি হাসানের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

তবে ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাহদির বাসায় হামলা, পুলিশের দাবি শর্টসার্কিট

সর্বশেষ আপডেট ০৪:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬