ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার ই-ভিসা সেবা সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 138

কারিগরি উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সিস্টেম স্থিতিশীলতা নিশ্চিত করার অংশ হিসেবে মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন ভিসা আবেদন ও চলমান অনুমোদন প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকার মালয়েশিয়ান হাইকমিশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, রক্ষণাবেক্ষণ কাজের কারণে malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটটি সাময়িকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে এ সময়ের মধ্যে সব ধরনের নতুন ই-ভিসা আবেদন গ্রহণ করা হবে না এবং প্রক্রিয়াধীন অনুমোদনও স্থগিত থাকবে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, সিস্টেম উন্নয়ন কার্যক্রম শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ই-ভিসা সেবা পুনরায় চালু করা হবে। তবে এই সময়ে কোনো আবেদনকারীর জরুরি সহায়তার প্রয়োজন হলে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

জরুরি যোগাযোগের ই-মেইল: VLN-helpdesk@tridimas.com.my

সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মালয়েশিয়ান হাইকমিশন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ই-ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়ার ই-ভিসা সেবা সাময়িক স্থগিত

সর্বশেষ আপডেট ১০:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬