ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 116

প্রতীকী ছবি

চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে পৌঁছেছে। মাথাপিছু আয় ও অর্থনীতির আকার বাড়লেও বিনিয়োগ ও সঞ্চয়ের হার কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। একই সময়ে জিডিপির আকার বেড়ে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকায় পৌঁছেছে, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

খাতভিত্তিক হিসাবে কৃষি খাতে প্রবৃদ্ধি বেড়ে ২ দশমিক ৭৮ শতাংশ হয়েছে। সেবা খাতেও প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশে। তবে শিল্প খাতের প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৮৬ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে জিডিপির তুলনায় মোট বিনিয়োগের হার কমে ২৭ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ২৮ দশমিক ৫৪ শতাংশ। দেশজ ও জাতীয় সঞ্চয়ের হারও কমেছে।

এদিকে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা বা ৩ হাজার ২০ মার্কিন ডলার। আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।

অর্থনীতির আকার, প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়লেও বিনিয়োগ ও সঞ্চয়ের নিম্নমুখী প্রবণতা ভবিষ্যৎ অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার

সর্বশেষ আপডেট ০৩:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬