ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 17

মহেশখালীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা স্থগিত

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের ভারুয়াখালী ও বাঁকখালী মোহনা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রোববার (৪ অক্টোবর) এ আদেশ দেন।

এ আদেশের ফলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে মাতারবাড়ী উন্নয়ন প্রকল্পের কাজ করতে কোনো বাধা থাকল না বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী ফয়সাল মাহমুদ ফয়েজী।

কক্সবাজারের মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় ‘মাতারবাড়ী পোর্ট অ্যাকসেস রোড’ নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএল (জেভি)-কে মহেশখালী উপজেলার হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দেয়া হয়। কক্সবাজার জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি কিছু শর্ত সাপেক্ষে এই অনুমোদন দেয়।

তবে মহেশখালী চ্যানেলের নির্দিষ্ট এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন। সে রিটের শুনানি নিয়ে গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট মহেশখালী চ্যানেলের ভারুয়াখালী ও বাঁকখালী মোহনা থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন থেকে বিরত রাখতে চার মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল আবেদন করে। সে আবেদনের শুনানি শেষে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহেশখালীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা স্থগিত

সর্বশেষ আপডেট ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬