মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট

- সর্বশেষ আপডেট ১২:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 266
সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে শহরের পুরাতন সাতক্ষীরায় অবস্থিত মন্দিরটিতে এই চুরির ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা কেন্দ্রীয় (মায়ের বাড়ি) মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়।
মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু তথ্য পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
































