ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 219

পররাষ্ট্র মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।

বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ অঞ্চলটির কয়েকটি রাষ্ট্রকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সরকার আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে এবং দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান তুলেছে।

রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই অবস্থান স্পষ্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত পরিস্থিতি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে—বিশেষ করে ওই অঞ্চলে কর্মরত ও বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে।

সরকার মনে করছে, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে সাধারণ বেসামরিক মানুষের জীবন-জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এমন বাস্তবতায় সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সামরিক তৎপরতা বন্ধ করে বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথেই ফিরে আসার ওপর জোর দিয়েছে ঢাকা।

বিবৃতির শেষাংশে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

সর্বশেষ আপডেট ০৮:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬