ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ৬ দিনে নিহত ১,৩৩০

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 119

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত দ্রুত বিস্তার লাভ করেছে। কয়েক দিনের লড়াইয়ে ইরান, ইসরায়েলসহ একাধিক দেশে প্রাণহানি বেড়েই চলেছে।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সেখানে কমপক্ষে ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে মিনাবের একটি বিদ্যালয়ে গত শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীসহ ১৭৫ জন রয়েছেন।

ইসরায়েলেও পাল্টা হামলায় প্রাণহানি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১ মার্চ মধ্যাঞ্চলের বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হন।

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ছয়জন সেনা নিহত হয়েছেন। কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানলে তারা প্রাণ হারান বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে।

লেবাননেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় সেখানে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।

কুয়েতে ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত হয়েছেন।

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সৃষ্ট অগ্নিকাণ্ডেও একজনের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্যে ৬ দিনে নিহত ১,৩৩০

সর্বশেষ আপডেট ০৯:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬