ভিআইপি প্রটোকল কমায় রাজধানীতে যানজট কমেছে

- সর্বশেষ আপডেট ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 179
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল করায় রাজধানীর সড়কে যানবাহনের গড় গতি কিছুটা বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, রাজধানীর যানজট ও যানবাহনের গতিপ্রকৃতি নিয়ে প্রস্তুত করা প্রতিবেদনে দেখা গেছে, বিশেষ প্রটোকলজনিত কারণে সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ না থাকায় গতি বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার।
দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি প্রটোকল সীমিত করেন এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল শুরু করেন। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও একই নীতি অনুসরণ করেন।
গত ১৪ দিনের হিসাবে যানবাহনের গড় গতি বেড়ে হয়েছে ঘণ্টায় ৫ দশমিক ৩ কিলোমিটার। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী পর্যালোচনা করেছেন।

































