ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ইটিপির গর্তে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০৪:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 139

ভালুকায় ইটিপির গর্তে নেমে দুই শ্রমিকের মৃত্যু। ছবি: সংগৃহীত

মেরামতের কাজ করতে নেমেছিলেন ইটিপির (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) গর্তে। কিন্তু সেখানেই লুকিয়ে ছিল মৃত্যুর ফাঁদ। ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার ইটিপি প্ল্যান্টে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার বাসিন্দা রুমেল (২৫) এবং খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামের শফিকুল ইসলাম (২৮)।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে ইটিপি প্ল্যান্টের একটি গর্তে মেরামতের কাজ চলছিল। এ সময় ওয়েল্ডারের সহকারী রুমেল কাজ করতে নিচে নামেন। কিছুক্ষণ পর হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন।

সহকর্মী রুমেলের অবস্থা দেখে তাকে উদ্ধার করতে নিচে নামেন শফিকুল ইসলাম। কিন্তু তিনিও বিষাক্ত গ্যাসের কবলে পড়ে অচেতন হয়ে যান।

পরে কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপির গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্রমিকরা অচেতন হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভালুকায় ইটিপির গর্তে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬