ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় খাসিয়াদের গুলিতে আরেক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ১২:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 46

প্রতীকী ছবি : বাংলা অ্যাফেয়ার্স

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ১০ দিন আগে নিখোঁজ হওয়া যুবক সাদ্দাম হোসেনের খোঁজ এখনও পাওয়া যায়নি। সহকর্মীরা তাঁকে ভারতীয় খাসিয়ারা গুলি করে হত্যা করেছে বলে দাবি করলেও মরদেহ পাওয়া যাচ্ছে না। এই অবস্থার মধ্যেই জয়ধর নামে আরেক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। গত বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় তাকে গুলি করা হয় বলে বিজিবি জানিয়েছে।

থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহত সালেহ আহমদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বিরাম আলীর ছেলে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জয়ধরসহ নাজিরগাঁওয়ের সোহেল আহমদ সাবুর ছেলে সুমন মিয়া ও কারবালার টুকের দিলোয়ার হোসেনের ছেলে মাসুম আহমদ ভারতের অভ্যন্তরে যান। চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় একটি সুপারি বাগানে তারা অবস্থান করার সময় ভারতীয় খাসিয়ারা সুপারি চোর সন্দেহে গুলি ছুড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর অপর দুই সঙ্গী মৃত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন।

৪৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, তারা চোরাচালানের সঙ্গে জড়িত।
কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম খান জানিয়েছেন, পুলিশ জয়ধরের লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করেছে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতীয় খাসিয়াদের গুলিতে আরেক যুবক নিহত

সর্বশেষ আপডেট ১২:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬