ব্যবসায়ীকে অপহরণ, ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

- সর্বশেষ আপডেট ০১:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 187
অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীকে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করেছে র্যাব। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে যশোর চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। যশোর শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে তার ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উদ্ধারের পর রাত সাড়ে ১২টায় তাকে যশোর র্যাব ক্যাম্পে আনা হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে চৌগাছা উপজেলার খলশি গ্রামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়।
































